নিজের জীবনের এক গভীর ও যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ। তিনি বলেন, “একবার এক ব্যক্তি আমাকে খুবই অশালীনভাবে স্পর্শ করেছিল জনসমক্ষে। আমি প্রতিবাদ করি, তাকে চড় মারি। কিন্তু সে পাল্টা আমাকে আঘাত করে, এত জোরে মারে যে আমি মাটিতে পড়ে যাই।”
এই ঘটনাটি আজও তার মনে দাগ কেটে রেখেছে। অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “তুমি যত বড় তারকাই হও না কেন, এমন ঘটনার হাত থেকে রেহাই নেই। শুধু একজন নারী হওয়াটাই যথেষ্ট—শিকার হওয়ার জন্য।”
ফতিমার সাহসী স্বীকারোক্তি আরও একবার আমাদের সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।